× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে টাইলস মিস্ত্রির মৃত্যু

মেডিকেল প্রতিবেদক

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫ ২২:৩১ পিএম

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫ ২২:৩২ পিএম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। ফাইল ফটো

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। ফাইল ফটো

ঢাকার যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. ফারুক (২০) নামের এক টাইলস মিস্ত্রি নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যাত্রাবাড়ীর কাজলার নয়ানগর আলপালা মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত পৌনে ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ফারুক ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার মায়াপুর গ্রামের মো. আলমগীর হোসেনের ছেলে। তিনি বর্তমানে যাত্রাবাড়ীর কাজলা এলাকাতেই বসবাস করতেন।

ফারুককে হাসপাতালে নিয়ে আসা বন্ধু সজীব জানান, সন্ধ্যায় আলপালা মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত দুর্বৃত্তরা ফারুককে ছুরিকাঘাত করে। খবর পেয়ে তারা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। তবে কারা বা কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা