প্রবা প্রতিবেকদক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫ ২১:১৯ পিএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫ ২১:৩৮ পিএম
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে ‘রুহুল ভাই’ এর সঙ্গে সাক্ষাৎ করেন অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল। ছবি : প্রবা ফটো
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় প্রাণীপ্রেমী ‘রুহুল ভাই’-এর সঙ্গে সাক্ষাৎ করেছে সংগঠনটির একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে ‘রুহুল ভাই’ এর সঙ্গে সাক্ষাৎ করে অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।
আরো উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আদনান আজাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির জাহিদ, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক আহবায়ক শেখ খালিদ হাসান জ্যাকি-সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, সম্প্রতি ঢাকার মোহাম্মদপুরে ৩২ হাজার ৮০০ টাকা খরচ করে বেজি, কুকুর ও বিড়ালকে খাবার খাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত ও প্রশংসিত হন প্রাণীপ্রেমী ‘রুহুল ভাই’।