প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫ ১৮:০৯ পিএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫ ১৮:১১ পিএম
পুলিশ সদর দপ্তর। ছবি : সংগৃহীত
মহান বিজয় দিবসে উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ঢাকার বেশকিছু সড়ক ব্যবহার না করে বিকল্প রাস্তা ব্যবহারের জন্য পরামর্শ দিয়েছে পুলিশ।
সোমবার (১৫ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দপ্তর এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর রাত ৩টা থেকে সকাল ৯টা পর্যন্ত ঢাকা–আশুলিয়া ও ঢাকা–আরিচা মহাসড়কের গাবতলী, বাইপাইল পয়েন্টে ডাইভারশন চলবে। এ সময় বিকল্প রাস্তা ব্যবহারের জন্য সকল যানবাহন চালককে অনুরোধ করা যাচ্ছে।
এছাড়া, শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল ৯টা থেকে জাতীয় স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।