× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাহজাহানপুরে লিফটের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ইলেকট্রিশিয়ানের

মেডিকেল প্রতিবেদক

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫ ১৬:৩৫ পিএম

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ফটো

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ফটো

ঢাকার শাহজাহানপুরের গুলবাগ এলাকায় একটি বাসায় লিফটের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইব্রাহিম খলিল অপু (২৬) নামের এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর একটার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইব্রাহিম খলিল অপু ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দিপনগর এলাকায় মো. আলাউদ্দিন মোহনের ছেলে। তিনি বর্তমানে যাত্রাবাড়ীর মৃধাবাড়ি এলাকায় থাকতেন বলে জানা গেছে। 

তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো. মারুফ জানান, গুলবাগের আনন্দকানন এলাকার ২৭৫ নম্বর বাসায় লিফটের কাজ করছিলেন অপু। কাজ করার সময় হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা