প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫ ২২:৩৩ পিএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫ ২২:৪১ পিএম
সাংবাদিক আনিস আলমগীর। ছবি : ফেসবুক
সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
তিনি বলেন, ‘কিছু বিষয়ে কথা বলার জন্য আমরা তাকে নিয়ে এসেছি। এ বিষয়ে পরবর্তীতে জনসংযোগ শাখা থেকে বিস্তারিত জানানো হবে।’
আনিস আলমগীরের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কি না—জানতে চাইলে শফিকুল ইসলাম বলেন, ‘কিছু বিষয় তো আছেই। আমরা কথা বলে সিদ্ধান্ত নেবো। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে পরবর্তীতে আপনাদের জানানো হবে।’
সাংবাদিক আনিস আলমগীর ‘আজকের পত্রিকা’সহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। ইরাক যুদ্ধের সময় বাগদাদ থেকে সরাসরি সংবাদ সংগ্রহের জন্য তিনি পরিচিতি লাভ করেন। সম্প্রতি বিভিন্ন টকশো ও লেখনিতে সরকারের নানা সিদ্ধান্ত বা কর্মকাণ্ডের সমালোচনা করতে দেখা গেছে তাকে।