× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিবি হেফাজতে সাংবাদিক আনিস আলমগীর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫ ২২:৩৩ পিএম

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫ ২২:৪১ পিএম

সাংবাদিক আনিস আলমগীর। ছবি : ফেসবুক

সাংবাদিক আনিস আলমগীর। ছবি : ফেসবুক

সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমণ্ডি এলাকার একটি ব্যায়ামাগার থেকে তাকে আটক করে মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়ার বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘কিছু বিষয়ে কথা বলার জন্য আমরা তাকে নিয়ে এসেছি। এ বিষয়ে পরবর্তীতে জনসংযোগ শাখা থেকে বিস্তারিত জানানো হবে।’

আনিস আলমগীরের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কি না—জানতে চাইলে শফিকুল ইসলাম বলেন, ‘কিছু বিষয় তো আছেই। আমরা কথা বলে সিদ্ধান্ত নেবো। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে পরবর্তীতে আপনাদের জানানো হবে।’

সাংবাদিক আনিস আলমগীর ‘আজকের পত্রিকা’সহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। ইরাক যুদ্ধের সময় বাগদাদ থেকে সরাসরি সংবাদ সংগ্রহের জন্য তিনি পরিচিতি লাভ করেন। সম্প্রতি বিভিন্ন টকশো ও লেখনিতে সরকারের নানা সিদ্ধান্ত বা কর্মকাণ্ডের সমালোচনা করতে দেখা গেছে তাকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা