× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা রিজেন্সিতে ‘বিজয় কিডস আর্ট কম্পিটিশন’ অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫ ২২:১৬ পিএম

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৬ পিএম

ঢাকা রিজেন্সিতে ‘বিজয় কিডস আর্ট কম্পিটিশন’ অনুষ্ঠিত

বিজয় দিবসের চেতনায় শিশুদের সৃজনশীলতা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট আয়োজন করেছে ‘বিজয় কিডস আর্ট কম্পিটিশন ২০২৫’। রঙিন ও আনন্দঘন এই আয়োজনে শিশু অংশগ্রহণকারীরা মুক্তিযুদ্ধ, দেশপ্রেম ও বাঙালির ঐতিহ্যকে তুলে ধরেন তাদের কল্পনা ও তুলির আঁচড়ে।


রবিবার (১৪ ডিসেম্বর) আয়োজিত এই প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের শিল্পচর্চায় উৎসাহিত করা এবং জাতীয় দিবসের তাৎপর্য সম্পর্কে সচেতনতা তৈরিই মূল লক্ষ্য ছিল বলে জানিয়েছে রিজেন্সি কর্তৃপক্ষ।  

প্রতিযোগিতা শেষে শিশু বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্টের এক্সেকিউটিভ ডিরেক্টর এন্ড  ম্যানেজিং ডিরেক্টর (কারেন্ট ইন চার্জ) শাহিদ হামিদ এফ আইএইচ। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রিজেন্সির সেলস এন্ড মার্কেটিং ডিরেক্টর মি: মাহমুদ হাসান, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (পিআর এন্ড কমিউনিকেশন) দেওয়ান ফারহানা মাসুক ইরা। 


রিজেন্সি কর্তৃপক্ষ জানায়, অংশগ্রহণকারী শিশুদের সনদ ও শুভেচ্ছা জানানো হয়েছে। আর বিজয়ীদের পুরস্কার প্রদানে রিওয়ার্ড স্পন্সর হিসেবে সহযোগিতা করেছে হাতবাক্স, বোম্বে সুইটস, ফেবার-ক্যাস্টেল এবং রুম টু রিড।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা