× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, দিল্লির অবস্থা ‘দুর্যোগপূর্ণ’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫ ১২:০৫ পিএম

ছুটির দিনেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’। ছবি: ইউএনবি

ছুটির দিনেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’। ছবি: ইউএনবি

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে ভারতের দিল্লি। এই তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান দশম। 

শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৯টা ১৫ ‍মিনিটে দিকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার-এর প্রকাশিত বায়ুর মানসূচকে (একিউআই) এ তথ্য উঠে এসেছে।

একিউআই সূচক অনুযায়ী, শীর্ষে থাকা দিল্লির বাতাসের মানের স্কোর ৪৩৪। যা ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়, যার স্কোর ২৫৫। সেখানকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ের। ২৪৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। এ ছাড়া ২১৭ স্কোরে চতুর্থ অবস্থানে কুয়েত সিটি এবং ১৬৭ স্কোর নিয়ে দশম অবস্থানে রয়েছে ঢাকা।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি’ বা ‘সহনীয়’ ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা