× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডেমরায় উত্তর সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় দুই শিক্ষার্থী নিহত

মেডিকেল প্রতিবেদক

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫ ০৮:৪৪ এএম

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫ ০৯:১৬ এএম

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ। ফাইল ফটো

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ। ফাইল ফটো

ঢাকার ডেমরার কোনাপাড়া এলাকায় উত্তর সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। 

শুক্রবার (১২ ডিসেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ইরাম রেদওয়ান (২৫) ও অপু আহমেদ (২৫)। এদের মধ্যে ইরাম আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) এবং অপু ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। 

নিহতদের বন্ধু তাওসিফ জানান, দুই বন্ধু মিলে একটি বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। পথে ডেমরার কোনাপাড়া এলাকায় পৌঁছালে উত্তর সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রথমে অপুকে এবং তার কিছুক্ষণ পর ইরাম রেদওয়ানকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ দুটি  ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা