× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, নারীসহ আহত ৮

মেডিকেল প্রতিবেদক

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫ ১৮:২৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্ত ও জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে ‘বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ’-এর নারীসহ ৮ সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে।

আহতরা হলেন— মো. আরিফ উদ্দিন (৩৮), মো. গোলাম রাব্বানী (৩৫), হাফেজ রবিউল ইসলাম (৩০), মো. মশিউর রহমান (৪০), মোছা. পপি আক্তার (৩৭), মোছা. স্মৃতি আক্তার (৩০), সবিতা রানী বিশ্বাস (৪০) ও মোছা. হোসনে আরা (৩৫)।

আহতদের হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো. আতাউর রহমান জানান, বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের পক্ষ থেকে এমপিওভুক্ত ও জাতীয়করণের দাবিতে প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি ছিল। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হলে তারা আহত হন। পরে তাদের ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, প্রেসক্লাবের সামনে থেকে আহত অবস্থায় নারীসহ ৮ জনকে ঢামেকে নিয়ে আসা হয়েছিল। তাদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা