× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫ ১২:২২ পিএম

রাজধানীর ফার্মগেট এলাকার সড়কে শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

রাজধানীর ফার্মগেট এলাকার সড়কে শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের সংঘর্ষে আহত এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় রাজধানীর ফার্মগেট এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একদল শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এ বিক্ষোভ শুরু হয়। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দেখা দেয় তীব্র যানজট।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান এ তথ্য জানান। তিনি বলেন, সংঘর্ষে আহত ছাত্র গতকাল (বুধবার) রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনার প্রতিবাদে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা আজ সকালে শিক্ষাপ্রতিষ্ঠানটির সামনে বিক্ষোভ শুরু করেন। পরে তারা ফার্মগেট এলাকার সড়কে বিক্ষোভ করেন।

পুলিশ সূত্র জানায়, ফার্মগেট এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কয়েক শ শিক্ষার্থী। এ ঘটনায় সংশ্লিষ্ট সড়কগুলোয় যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় সড়কে তীব্র যানজট তৈরি হয়। যানজটে ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা