প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫ ১৩:০৪ পিএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫ ১৩:২৪ পিএম
মোহাম্মদপুর থানা। ফাইল ফটো
রাজধানীর মোহাম্মদপুরের নিজ বাসায় এক নারী ও তার কিশোরী মেয়েকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে শাহজাহান রোডে রেসিডিয়নসিয়াল কলেজের বিপরীত পাশের একটি বাসায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত লায়লার বয়স ৪৮ বছর। আর তার মেয়ে নাফিসার বয়স ১৫ বছর। তাৎক্ষণিকভাবে তাদের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
ঘটনাস্থলে থাকা পুলিশের একজন এসআই গণমাধ্যমকে বলেন, লায়লার স্বামী আজিজুর রহমান উত্তরার একটি স্কুলের শিক্ষক। সকালে তিনি বাইরে গিয়েছিলেন। সাড়ে ১০টার দিকে বাসায় ফিরে স্ত্রী-কন্যার মরদেহ দেখতে পান বলে পুলিশকে জানিয়েছেন।
পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার ইবনে মিজান বলেন, ‘দুটি মরদেহ একসঙ্গে পেয়েছি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।’