× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বকেয়া বেতনসহ ৩ দফা দাবিতে বিজেএমসি কর্মীদের গেইট মিটিং

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫ ২২:১৬ পিএম

রবিবার (৭ ডিসেম্বর) বিজেএমসি কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে মতিঝিলে বিজেএমসির প্রধান কার্যালয়ে গেইট মিটিং। ছবি : সংগৃহীত

রবিবার (৭ ডিসেম্বর) বিজেএমসি কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে মতিঝিলে বিজেএমসির প্রধান কার্যালয়ে গেইট মিটিং। ছবি : সংগৃহীত

বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ তিন দফা দাবিতে গেইট মিটিং করেছেন বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) কর্মকর্তা-কর্মচারীরা। 

রবিবার (৭ ডিসেম্বর) বিজেএমসি কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে মতিঝিলে বিজেএমসির প্রধান কার্যালয়ে (আদমজী কোর্ট) এ কর্মসূচি পালিত হয়।

এতে বক্তব্য রাখেন বিজেএমসির মুখ্য পরিচালন কর্মকর্তা মো. নাসিমুল ইসলাম, মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. মামুনুর রশিদ, মহাব্যবস্থাপক (অর্থ) মো. আব্দুল মালেক, মহাব্যবস্থাপক (আইন) এ এস এম মামুনুর রহমান, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জিয়াউল হক ভূঞা ও মহাসচিব মো. রুহুল ইসলাম, সিবিএ সভাপতি মো. আমিনুল ইসলাম এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী পরিষদের সভাপতি ইঞ্জি. ইসরাফিল খান প্রমুখ।

বক্তারা বলেন, ২০২০ সালে মিল বন্ধের পর কর্মকর্তা-কর্মচারীদের আত্তীকরণের সিদ্ধান্ত হলেও পাঁচ বছরেও তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। গত ৮-৯ মাস ধরে অর্থ মন্ত্রণালয় কোনো বরাদ্দ না দেওয়ায় বেতন-ভাতা বন্ধ রয়েছে। ফলে মানবেতর জীবনযাপন করছেন কর্মীরা। এছাড়া ২০২১ সালের পর থেকে অবসরপ্রাপ্তদের আনুতোষিক বকেয়া থাকায় তারাও চিকিৎসা ও সংসারের খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন।

বক্তারা আরও হুঁশিয়ারি দেন, অবিলম্বে দাবি মেনে নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

তাদের ৩ দফা দাবিগুলো হলো:

১. কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত বেতন-ভাতা পরিশোধের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ।

২. অবসরপ্রাপ্তদের বকেয়া আনুতোষিক বা গ্রাচুইটি পরিশোধের ব্যবস্থা গ্রহণ।

৩. বিজেএমসির নিজস্ব জায়গা ‘করিম চেম্বার’ অর্থ মন্ত্রণালয়কে না দিয়ে সেখানে বিজেএমসির নিজস্ব অফিস ও বাণিজ্যিক ভবন নির্মাণের অনুমতি প্রদান।

কর্মসূচি শেষে বিজেএমসি চেয়ারম্যানের মাধ্যমে বস্ত্র ও পাট মন্ত্রণালয় উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা