× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫ ১৮:৫৩ পিএম

জাতীয় প্রেসক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি শওকত মাহমুদ। ছবি: সংগৃহীত

জাতীয় প্রেসক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি শওকত মাহমুদ। ছবি: সংগৃহীত

জাতীয় প্রেস ক্লাব এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি সাংবাদিক শওকত মাহমুদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

রবিবার (৭ ডিসেম্বর) বিকালে রাজধানীর মালিবাগের বাসা থেকে ডিবির একটি টিম তাকে ডিবি কার্যালয় নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, শওকত মাহমুদ বর্তমানে ডিবি হেফাজতে আছেন। বিকালে তার মালিবাগের বাসা থেকে তাকে ডিবির একটি টিম নিয়ে এসেছে।

তাকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে আমার কাছে এখনো কোনো তথ্য নেই।

উল্লেখ্য, গত এপ্রিলে ‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে। যেখানে দলটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এবং শওকত মাহমুদ মহাসচিব হিসেবে দায়িত্ব নেন। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যানও ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা