প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫ ১২:০১ পিএম
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ফাইল ফটো
রাজধানী কুড়িল এলাকা পিনকার পাওয়ার লিমিটেডে গ্যাস লাইন লিকেজ থেকে আগুনের ঘটনায় তিনজন দগ্ধ হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দগ্ধরা হলেন, মো. মাসুদ মিয়া(৬০), মো. শামসুদ দোহা (২২) ও মো. লুৎফর রহমান (৩০)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. শাওন বিন রহমান জানান, কুড়িল থেকে আগুনে দগ্ধ হয়ে তিনজন হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে মাসুদের ১৫ শতাংশ দগ্ধ, শামসুদ্দোহার ১৮ শতাংশ ও লুৎফরের ৭ শতাংশ দগ্ধ হয়েছে। তাদেরকে ভর্তি দেওয়া হয়েছে। তাদের সবার ফেস বার্ন রয়েছে।