× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনলাইন ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫ ১৯:৫২ পিএম

অনলাইন ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে অনলাইন ইনভেস্টমেন্টের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎকারী একটি প্রতারক চক্রের সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) ইউনিট। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীতে নিজ বাসা থেকে অভিযুক্ত নাদিম (৩২) কে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত নাদিম কুমিল্লার মেঘনা উপজেলার গোভিন্দপুর ইউনিয়নের দক্ষিণকান্দি গ্রামের বাসিন্দা।

সিআইডি জানায়, একটি বেসরকারি ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসারের হোয়াটসঅ্যাপে অজ্ঞাত নম্বর থেকে ‘নাজনীন’ নামে পরিচয় দিয়ে বার্তা পাঠানো হয়। নিজেকে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম প্রতিনিধি দাবি করে বাসায় বসে পার্ট-টাইম কাজের প্রলোভন দেখানো হয়। ভুক্তভোগীর আস্থা অর্জনের জন্য প্রথমে ছোট ছোট অনলাইন টাস্ক করিয়ে বিকাশের মাধ্যমে ১৫০ ও ২ হাজার ১০০ টাকা প্রদান করা হয়।

পরে তাকে টেলিগ্রামের একটি গ্রুপে যুক্ত করা হয়, যেখানে ভুয়া সদস্যরা অভিনয় করছিলেন যেন তারা নিয়মিত কাজ করে বড় অঙ্কের অর্থ উপার্জন করছেন। এতে ভুক্তভোগীর বিশ্বাস আরও বৃদ্ধি পায়। এরপর তাদের অনলাইনে অ্যাপ একাউন্ট খোলার নামে অতিরিক্ত টাকা দাবি করা হয় এবং ধাপে ধাপে বিভিন্ন অজুহাতে মোট ১ কোটি ১০ লক্ষ ৫৮ হাজার ৩০৫ টাকা হাতিয়ে নেওয়া হয়।

অর্থ ফেরত চাইলে প্রতারকরা ভুক্তভোগীকে বারবার নতুন শর্ত আরোপ ও ভুয়া ব্যালেন্স দেখিয়ে বিভ্রান্ত করে। পরে তিনি ডিএমপি’র লালবাগ থানায় মামলা (নং–১৪, তারিখ: ২১/০৫/২০২৫, ধারা ৪০৬/৪২০/৩৪) দায়ের করেন। মামলার তদন্তভার পাওয়ার পর সিআইডির সিপিসি ইউনিট নাদিমকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে মোবাইল ফোন, এনআইডি ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে।

সিআইডি জানিয়েছে, চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা