× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খাদ্য উৎপাদনের ৯৫ শতাংশই মাটিতে : সেমিনারে বক্তারা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫ ১৯:২১ পিএম

রাজধানীর খামারবাড়িস্থ বাংলাদেশ মৃত্তিকা সম্পদ গবেষণা ইনস্টিটিউটের (এসআরডিআই) হল রুমে এই সেমিনারের আয়োজন করা হয়। প্রবা ফটো

রাজধানীর খামারবাড়িস্থ বাংলাদেশ মৃত্তিকা সম্পদ গবেষণা ইনস্টিটিউটের (এসআরডিআই) হল রুমে এই সেমিনারের আয়োজন করা হয়। প্রবা ফটো

‘বিশ্বে যে পরিমাণ খাদ্য উৎপাদিত হয় তার ৯৫ শতাংশের উৎপাদনই মাটিতে। এই মাটির স্বাস্থ্য ঠিক না থাকলে খাদ্য উৎপাদন ব্যহত হবে। বর্তমানে বিশ্বের প্রতিটি প্রান্তেই মানুষ গ্রাম ছেড়ে শহরমুখি হচ্ছে। তাদেরকে খাদ্যের জন্য গ্রামের উপরই নির্ভর করতে হয়।’

শুক্রবার সকালে (৫ ডিসেম্বর) বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। 

রাজধানীর খামারবাড়িস্থ বাংলাদেশ মৃত্তিকা সম্পদ গবেষণা ইনস্টিটিউটের (এসআরডিআই) হল রুমে ‘ইম্পোরটেন্স অব হেলথি সয়েল ফর এগ্রিকালচারাল ট্রান্সফরমেশন ইন বাংলাদেশ’ শীর্ষক এই সেমিনারটি অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘সুস্থ নগরের জন্য সুস্থ মাটি’।

এসআরডিআই'র মহাপরিচালক ড. বেগম সামিয়া সুলতানার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আবু জুবাইর হোসেন বাবলু, সম্মানিত অতিথি ছিলেন বিশ্ব খাদ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি জিয়াওকুন শি, মূলপ্রবন্ধ উপস্থাপন করেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জি কে এম মোস্তাফিজুর রহমান।

এতে স্বাগত বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ সেলিম খান, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের ভূমিকা উপস্থাপন করেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ আব্দুল হালিম, প্রবন্ধের উপর আলোচনা করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (গবেষণা) ড. মোঃ রফিকুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মোঃ জসীম উদ্দিন। অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়াধীন এসআরডিআই, বিএআরসি, ডিএই, বারি, বিনা, বিএডিসিসহ সারা দেশের মৃত্তিকা বিজ্ঞানীগণ এবং দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। 

সেমিনারে বক্তারা আরও বলেন, বিশ্বের প্রতিটি প্রান্তেই মানুষ শহরমুখি হচ্ছে। বর্তমানে বিশ্বের ৫৮ শতাংশ মানুষ শহরমুখি। মানুষ শহরমুখি হলেও খাদ্য উৎপাদন ও সরবরাহ কিন্তু গ্রামে। এই ৫৮ শতাংশ মানুষের খাদ্য উৎপাদন করছে ৪২ শতাংশ মানুষ। আর বাংলাদেশের শহরগুলোতে ৬ কোটি মানুষের বসবাস। তাদের খাদ্যও উৎপাদন ও সরবরাহ করছে গ্রামের কৃষক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা