প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৮ পিএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫ ১৮:৪৬ পিএম
ছবি : সংগৃহীত
পুরান ঢাকার চকবাজারের রহমতগঞ্জ ডালপট্টি এলাকায় একটি আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেল ৪টা ৪২ মিনিটে ওই এলাকায় আগুনের খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।