প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫ ২১:৩৭ পিএম
কড়াইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি ভলান্টিয়ার অ্যান্ড কমিউনিটি সার্ভিস ক্লাব।
রবিবার (৩০ নভেম্বর) 'মাচান' (কড়াইলের স্থানীয় সংস্থা) এর মাধ্যমে পোশাক সহায়তা পৌঁছে দিয়েছে বিশ্ববিদ্যালয়টি।
বিশ্ববিদ্যালয়টির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারপারসন সজীব সরকার বলেন, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি ভলান্টিয়ার অ্যান্ড কমিউনিটি সার্ভিস ক্লাবের পক্ষ থেকে মাচানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারের বর্তমান প্রয়োজনকে প্রাধান্য দিয়ে নারী-পুরুষ ও শিশুদের জন্য পৃথকভাবে ৮০ সেট করে নতুন পোশাক হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, এ কার্যক্রমে ক্লাবের ৬ জন শিক্ষার্থী-সদস্য সক্রিয়ভাবে অংশ নিয়েছে। শিক্ষার্থীদের এ ধরনের মানবিক উদ্যোগে সম্পৃক্ততা শুধু তাদের ব্যক্তিগত বিকাশই নয়, বরং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।