প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫ ২১:১৩ পিএম
সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ছয়টায় অফিসার্স ক্লাবের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আগে ক্লাবের সাধারণ সম্পাদক এ বি এম আব্দুস সাত্তারের সভাপতিত্বে এ সময় উপিস্থিত ছিলেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন সচিব এহসানুল হক, সাবেক সচিব আব্দুল খালেক, ভূমি সচিব এ এসএম সালেহ আহমদ, সাবেক সচিব বিজন কান্তিসহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।