প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫ ২০:৩০ পিএম
রবিবার (৩০ নভেম্বর) রাজধানীর পল্টনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) নিজস্ব মিলনায়তনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। প্রবা ফটো
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ)।
রবিবার (৩০ নভেম্বর) রাজধানীর পল্টনে বিপিজেএ-এর নিজস্ব মিলনায়তনে এই দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিপিজেএ-এর সভাপতি এ কে এম মহাসিন, সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, সাবেক সভাপতি বুলবুল আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক নুরুদ্দিন আহমেদ, রাজনীতিবিদ অধ্যাপক (অব.) বিএম নাভিদ হোসেন এবং অধ্যাপক এ বি এম নাগিব হোসেন।