প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫ ১৫:০১ পিএম
রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ট্রেনে কাঁটা পড়ে অজ্ঞাত এক যুবকের চিকিৎসাধীন মৃত্যু হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ১০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. হানিফ জানান, শনিবার (২৯ নভেম্বর) বিকাল ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে ১০১ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়। রবিবার দুপুর আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, নিহত যুবকের নাম পরিচয় জানা যায়নি। সিআইডি ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে প্রযুক্তি সহায়তায় তার নাম পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।