× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হলমার্ক গ্রুপের এমডি তানভীর মারা গেছেন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫ ০১:১৩ এএম

হলমার্ক গ্রুপের এমডি তানভীর মাহমুদ। ফাইল ছবি

হলমার্ক গ্রুপের এমডি তানভীর মাহমুদ। ফাইল ছবি

হলমার্ক গ্রুপের এমডি তানভীর মাহমুদ (৫৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তিনি কারাগারে কয়েদি হিসেবে ছিলেন। শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢামেক হাসপাতালের ৬০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কারা অধিদপ্তরের এআইজি (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ।

তিনি জানান, শনিবার দুপুরে অসুস্থতা বেড়ে গেলে হলমার্ক গ্রুপের এমডি তানভীর মাহমুদকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে দুপুর ১টা ৩৫ মিনিটে কারাগার থেকে হাসপাতালের উদ্দেশে পাঠানো হয়। পরে বিকাল ৪টায় ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকের নির্দেশে তাকে এক্সট্রা বেড-১৯ নম্বরে রাখা হয়েছিল। হাসপাতালে ভর্তির পর তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরে শনিবার রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তানভীর মাহমুদ ব্রাহ্মণবাড়িয়া জেলার হাজী কালু মাহমুদের ছেলে। তার কয়েদি নং-৬৩৭৩/এ। তিনি রমনা থানা ও কাফরুল থানার মামলায় দীর্ঘদিন কারাগারে কয়েদি হিসেবে ছিলেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা