× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৪

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫ ১৮:৫৩ পিএম

মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৪

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিনব্যাপী অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৫৫ পুরিয়া হেরোইন ও ২০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। শুক্রবার (২৮ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। 

গ্রেপ্তারকৃতরা হলেনÑ সামির (১৯), জামাল (৩০), সুমন (২৩), সজীব (২৮), রাসেল (৪৫), সোহেল (২৮), ফায়জুর (১৯), সাজু (২১), সাজেদুল ইসলাম তুষার (৩০), সোহেল ওরফে টিপু (৩০), আরজু (৩৩), শামীম (৩৮), সজীব (২৫) ও আব্বাস (২২)। 

মোহাম্মদপুর থানা পুলিশের বরাত দিয়ে তালেবুর রহমান জানান, বৃহস্পতিবার দিনব্যাপী মোহাম্মদপুরের বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ওই দিনই গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

তিনি জানান, মোহাম্মদপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা