× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩ ঘণ্টার বেশি সময় ধরে জ্বলছে কড়াইল বস্তি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫ ২০:৫৩ পিএম

আপডেট : ২৬ নভেম্বর ২০২৫ ০১:২৫ এএম

প্রবা ফটো

প্রবা ফটো

ঢাকার মহাখালী এলাকার কড়াইল বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আসেনি। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টার পর এ আগুন লাগে। 

রাত সাড়ে ৮টা এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন জ্বলছিল। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া শাখার কর্মকর্তা শাজাহান শিকদার।

তিনি বলেন, ‘এখন কোনো অগ্রগতি নেই। আমরা আরও ইউনিট যোগ করেছি। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। প্রথমে সাতটি ইউনিট পাঠানো হলেও আগুনের তীব্রতা বাড়ায় ধাপে ধাপে ইউনিট সংখ্যা বাড়ানো হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইউনিট বাড়িয়ে করা হয় ১৬টি, পরে আরও তিনটি যোগ হয়ে মোট ১৯টি ইউনিট কাজ শুরু করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা