× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯ ইউনিট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫ ১৮:০৮ পিএম

আপডেট : ২৫ নভেম্বর ২০২৫ ২১:২২ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

ঢাকার মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টার পর এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯ টি ইউনিট কাজ করছে। বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া শাখার কর্মকর্তা শাজাহান শিকদার।

তিনি বলেন, ‘এখন কোনো অগ্রগতি নেই। আমরা আরও ইউনিট যোগ করেছি। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানায়, আগুনের খবর পাওয়ার পরপরই প্রথমে ৭টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। পরে আগুনের তীব্রতা বাড়লে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বস্তির ঘরগুলোতে দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুনের লেলিহান শিখা ও  কুণ্ডলী বহু দূর থেকেও দেখা যাচ্ছে। 

তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা