প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫ ১৪:৩১ পিএম
আপডেট : ২৪ নভেম্বর ২০২৫ ১৭:৩৪ পিএম
বিষপানে ব্যবসায়ীর আত্মহত্যা!
রাজধানীর খিলগাঁওয়ে মো. অলি উল্লাহ (৪০) নামের এক ব্যক্তি বিষ পান করে আত্মহত্যার খবর পাওয়া গেছে। সোমবার (২৪ নভেম্বর)সকাল সাড়ে ১১টার দিকে থানার বালুর দপাড় এলাকার একটি বাসায় এই ঘটনা ঘটে।
পরে দুপুর ১টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত অলিউল্লার ছেলে মো. শাওন জানান, আমার বাবা ব্যবসা করে পারিবারিক বিষয় নিয়ে আমার স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে আমার বাবা ঘরে থাকা ইঁদুর মারার বিষ খেয়ে ফেলে। পরে অসুস্থ হয়ে পড়লে দ্রুত আমার বাবাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলেও তিনি মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।