× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষ

রাজধানীর সরকারি আলিয়া মাদরাসা বন্ধ ঘোষণা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫ ১৯:৪৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাজধানীর চকবাজারের সরকারি মাদরাসা–ই–আলিয়ার সব ধরনের একাডেমিক কার্যক্রম আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

রবিবার (২৩ নভেম্বর) দুপুরে মাদরাসার অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ওবায়দুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানের নিয়মিত ক্লাস বন্ধ থাকবে। যদিও এর জন্য কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।

এর আগে, শনিবার রাতে মাদরাসায় শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত সাতজন শিক্ষার্থী আহত হন। রাত ১০টার দিকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়।

আহতরা হলেন—সাদিক (২১), মইন (২২), ইলিয়াস (২১), ওমর ফারুক (২১), আবু বক্কর (২২), ওয়ালিদ (২২) ও এনামুল (২২)। 

চকবাজার থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, ক্যাম্পাসে ‘সম্মিলিত ছাত্র পরিষদ’ নামে একটি সংগঠন মিলাদ মাহফিলের আয়োজন  করে। এতে অপর পক্ষকে দাওয়াত না দেওয়ায় তারা ক্ষুব্ধ হয়ে একটি ক্যান্টিন বন্ধ করে দেয়। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়, পরে তা সংঘর্ষে রূপ নেয়। এরপর ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা