× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিলাদ মাহফিল নিয়ে কথা কাটাকাটি, দুগ্রুপের সংঘর্ষে আহত ৬

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫ ০০:৩২ এএম

মিলাদ মাহফিল নিয়ে কথা কাটাকাটি, দুগ্রুপের সংঘর্ষে আহত ৬

রাজধানীর বক‌শিবাজা‌রে মিলাদ মাহফিল আয়োজন নিয়ে আলিয়া মাদ্রাসা শিক্ষার্থী‌দের দুগ্রুপের ম‌ধ্যে ঘণ্টাব্যাপী সংঘ‌র্ষের ঘটনা ঘ‌টে‌ছে। এতে ৬ শিক্ষার্থী আহত হয়েছে। 

শনিবার (২২ নভেম্বর) রাত ১০টায় এই সংঘর্ষ শুরু হয়। এর প্রায় এক ঘণ্টার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

পরে সেখানে অতিরিক্ত পুলিশ ফোর্স ও সেনাবাহিনীর সদস্য মোতায়ন করা হয়। এছাড়া আহত ৬ শিক্ষার্থীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

চকবাজার থানার ওসি (তদন্ত) আবুল খায়ের প্রতিদিনের বাংলাদেশকে বলেন, মাদ্রাসায় সম্মিলিত জোটের ব্যানারে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছিল। কিন্তু কয়েকটি গ্রুপকে বলেনি তারা। ব্যানারে সম্মিলিত জোট উল্লেখ থাকলেও তাদের কেন জানানো হয়নি এ নিয়ে মাহফিল চলা অবস্থায় হাতাহাতির ঘটনা ঘটে। এর রেশ থেকে সংঘর্ষের সূত্রপাত ঘটে। 

তিনি আরও বলেন, শুরুতে হাতাহাতির ঘটনা ঘটলেও পরে এটি ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় রূপ নেয়। এ ঘটনায় ৬ শিক্ষার্থী আহত হয়েছেন, সংঘর্ষের সময় তাদের হাতে লাঠিশোটা ছিল। 

জানতে চাইলে আবুল খায়ের বলেন, রাত ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ। এরপর পুলিশের অতিরিক্ত ফোর্স এবং সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে এসেছেন। পুনরায় সংঘর্ষের সুযোগ নেই। প্রতিবেদন লেখা পর্যন্ত সময়ে পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানিয়েছেন ওসি (তদন্ত)।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা