প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫ ২৩:১৭ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর কুড়িল বিশ্বরোডের কুড়াতলী বাজার এলাকায় রিকশা গ্যারেজ ও বসতবাড়িতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ফিসের চারটি ইউনিটের চেষ্টায় প্রায় একঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ৭টা ৩৮ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে ৭টা ৫৮ মিনিটে প্রথম ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।পরে আরও তিনটি ইউনিট আগুন নেভাতে যোগ দেয়। ফায়ার সার্ফিসের চারটি ইউনিটের চেষ্টায় প্রায় একঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস জানায়, আগুন সম্পূর্ণ নিভে গেছে। কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
স্থানীয়দের দাবি, একটি পিঠার দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে গ্যারেজের প্রায় দেড়শত রিকশা পুড়ে গেছে।