প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫ ২২:৪০ পিএম
প্রতীকী ছবি।
রাজধানীর কদমতলী থানার পোস্তগোলা ব্রীজ এলাকায় রাস্তা পারাপারের সময় সিএনজি ধাক্কায় মোহাম্মদ রাফি (১৬) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) বিকেল পাঁচটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রাফি কদমতলী থানা এলাকার মোঃ রমজান মিয়ার ছেলে।
রাফির চাচা মোঃ রতন মিয়া জানান, আমার ভাতিজা স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণী শিক্ষার্থী। বিকেলের দিকে পোস্তগোলা এলাকায় রাস্তা পারাপারের সময় সিএনজির ধাক্কায় গুরুতর আহত হয়। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।