× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধানমন্ডি ৩২ নম্বরে ফের বুলডোজার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫ ১২:৫৬ পিএম

আপডেট : ১৭ নভেম্বর ২০২৫ ১২:৫৮ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পুলিশের ব্যারিকেড ভেঙে বুলডোজার নিয়ে প্রবেশের চেষ্টা করছে ছাত্র-জনতা। এর আগে সোমবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে বুলডোজার দু’টি নিয়ে আসেন ছাত্র জনতা। এই মুহূর্তে বুলডোজার দু’টি ৩২-এর প্রবেশ মুখের পাশেই দাঁড় করিয়ে রাখা হয়েছে। 

সরেজমিনে দেখা যায়, অপেক্ষামান ছাত্র-জনতা বিভিন্ন স্লোগান দিয়ে  পুলিশের ব্যারিকেড ভেঙ্গে  ৩২ নম্বর বাড়িতে প্রবেশ করার চেষ্টা করতে। এসময় প্রবেশমুখে শেখ হাসিনার কুশপুত্তলিকা পোড়াতেও দেখা গেছে।


বুলডোজারের নিয়ে আসা তরুণরা বলেন, ‘আমরা ছাত্র-জনতা মিলে ধানমন্ডি ৩২-এর বাকি অংশ ভাঙতে এসেছি। ফ্যাসিবাদের কোনও চিহ্নই রাখতে চাই না। বুলডোজার নিয়ে ভেতরে যাওয়ার চেষ্টা করছি, এখনো অনুমতি পাইনি।’

ঘটনাস্থলে ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলসহ পুলিশের ঊর্ধ্বতনরা উপস্থিত রয়েছেন। 

এদিকে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় ঘিরে ধানমন্ডি ৩২-এ আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সাঁজোয়া যান প্রস্তুত রাখা হয়েছে। দুই পাশের প্রবেশ পথ বন্ধ রাখা হয়েছে। সন্দেহভাজনদের চেকিং করা হচ্ছে।

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা হবে আজ সোমবার। গণঅভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা এটিই প্রথম মামলা, যার রায় হতে যাচ্ছে আজ। বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই মামলার রায় ঘোষণা করবেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা