× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রায়কে ঘিরে ধানমন্ডি ৩২-এ কড়া নজরদারি, প্রস্তুত সাঁজোয়া যান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫ ১২:৪৬ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণা করবে আজ।  রায়কে ঘিরে সকাল থেকেই সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। তারই ধারাবাহিকতায় ধানমন্ডি ৩২-এ কড়া নজরদারিতে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। 

সরেজমিনে দেখা যায়, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো ধানমন্ডি ৩২ নম্বর এলাকা ঘিরে রেখেছে। প্রস্তুত রেখেছে সাঁজোয়া যানক। এমনকি জায়গায় জায়গায় করা হচ্ছে চেকিং, বন্ধ প্রবেশ মুখ। 

এই মামলার তিন আসামি— সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। 

জুলাইয়ের সহিংসতায় অসংখ্য প্রাণহানির ঘটনা থাকলেও নির্বাচিত পাঁচটি অভিযোগের বিচারের ভিত্তিতে আজ রায় ঘোষণা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা