× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা, সেনাবাহিনী-বিজিবি-পুলিশের অবস্থান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫ ১০:৫৫ এএম

প্রবা ফটো

প্রবা ফটো

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায়ের তারিখ আজ ঘোষণা করা হবে। রায় ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আশপাশের এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গেটসহ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের প্রতিটি প্রবেশপথে সেনাবাহিনী, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের সদস্যরা অবস্থান নিয়েছে। ট্রাইব্যুনালের গেটে প্রবেশের সময় আইনজীবী, সাংবাদিক ও আগতদের কঠোর তল্লাশি শেষে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে।

ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল রায়ের তারিখ ঘোষণা করবেন। এদিনকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে।

সরেজমিনে দেখা গেছে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ও ট্রাইব্যুনাল এলাকা ঘিরে সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি, ডিএমপি ও এপিবিএনের সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। বিজিবি ও ডিএমপির সাঁজোয়া যানও মোতায়েন রয়েছে। সেনাবাহিনীর টহল দল আদালতপাড়ার আশপাশে টহল দিচ্ছে।

নাশকতা প্রতিরোধে ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আজ প্রায় ১৭ হাজার পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের বিশেষ ইউনিটগুলোও সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।

নিরাপত্তা নিশ্চিতে গতকাল বুধবার থেকেই ঢাকার প্রবেশপথগুলোতে তল্লাশি জোরদার করা হয়। গণপরিবহন, ব্যক্তিগত যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের চেকপোস্টে তল্লাশি চলছে। গতরাতেও রাজধানীর বিভিন্ন হোটেল ও মেসে অভিযান চালানো হয়।

আজ সকালে রাজধানীর সার্বিক পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে। সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও অন্যদিনের তুলনায় ব্যক্তিগত গাড়ি কিছুটা কম দেখা গেছে। প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়ে যৌথবাহিনীর টহল অব্যাহত রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা