প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫ ১২:৫০ পিএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৫ ১৩:০৪ পিএম
রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিবি)।
বুধবার (১২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিবি। মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
এদিকে মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা নিয়মিত মামলার আসামি ও পরোয়ানাভুক্ত। অভিযানের মাধ্যমে এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ কাজ করছে।
এর আগে রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।