× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধামরাইয়ে সাত ইটভাটায় অভিযান, ১২ লাখ টাকা জরিমানা

ধামরাই (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫ ১৮:৪৪ পিএম

ধামরাইয়ে সাত ইটভাটায় অভিযান, ১২ লাখ টাকা জরিমানা

ঢাকার ধামরাইয়ে সাতটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে চারটিকে তিন লাখ টাকা করে অর্থদণ্ড ও তিনটি ইটভাটার চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। 

সোমবার (১০ নভেম্বর) পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী মেজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

এ সময় ভাড়ারিয়া ইউনিয়নের মেসার্স এইচএমবি ব্রিকস, মেসার্স ন্যাম ব্রিকস ও মেসার্স নূর ব্রিকস, মেসার্স ফোর স্টার ব্রিকসে এবং ধামরাই সদর ইউনিয়নের মেসার্স ডিবিসি ব্রিকস, মেসার্স বিবিসি ব্রিকস ও মেসার্স স্টাইল ব্রিকসে অভিযান চালানো হয়। 

এর মধ্যে ডিবিসি, বিবিসি, স্টাইল ও নূর ব্রিকসকে ৩ লাখ টাকা করে মোট ১২ লাখ টাকা জরিমানা করা হয়। আর এইচএমবি, ন্যাম ও ফোর স্টার ব্রিকসে চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করা হয়। 

পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলাম বলেন, ধামরাই উপজেলায় বায়ু দূষণ প্রতিরোধে অবৈধ ইটভাটার ওপরে অভিযান চালাচ্ছি। ইতোমধ্যে ছয়টি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। এর মধ্যে মেসার্স ডিবিসি ব্রিকস, মেসার্স বিবিসি ব্রিকস, মেসার্স স্টাইল ব্রিকস ও মেসার্স নূর ব্রিকস নামে চারটি ইটভাটাকে তিন লাখ টাকা করে মোট ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মেসার্স ন্যাম ব্রিকস, মেসার্স ফোর স্টার ব্রিকস ও মেসার্স এইচ এম ব্রিকস নামে তিনটি ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা