× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধানমন্ডি ইবনে সিনা ও মাইডাস সেন্টারেও চারটি ককটেল বিস্ফোরণ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫ ১৫:৪৯ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতাল ও মাইডাস সেন্টারের সামনে পরপর চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

সোমবার (১০ নভেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে এ বিস্ফোরণ ঘটে।

ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, ঘটনায় কোনো হতাহত নেই। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এর আগে ভোরে মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান শাখার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া সকাল সাড়ে ৭টার দিকে মোহাম্মদপুরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের প্রতিষ্ঠান ‘প্রবর্তনা’র ভেতর ও সামনে দুইটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে দুইটি বিস্ফোরিত হয়। তবে কোনো স্থানে হতাহতের ঘটনা ঘটেনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা