× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‎বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম রহমান নিখোঁজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫ ১৩:২৫ পিএম

বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম রহমান রবিবার (৯ নভেম্বর) দুপুর থেকে নিখোঁজ হন। তার নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ‎

‎জানা গেছে, রবিবার সকালে তিনি নিয়মিত অফিসে উপস্থিত ছিলেন। তবে দুপুর ১২টার পর অফিসে নিজের ব্যাগ ও আইডি কার্ড রেখে বেরিয়ে যান। এরপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন। দুপুর ১২টা ৫৩ মিনিটে তিনি তার এক সহকর্মীকে শেষবারের মতো একটি ম্যাসেজ পাঠান, যা থেকে ধারণা করা হচ্ছে তিনি মানসিকভাবে চরম বিপর্যস্ত অবস্থায় ছিলেন। তিনি তার ছোট বোনের জন্য একটি চাকরি ব্যবস্থা করার অনুরোধ জানিয়ে লেখেন- এটাই হয়তো আমার শেষ চাওয়া।

‎নাঈমের সর্বশেষ অবস্থান মোবাইল ট্র্যাকিং অনুযায়ী, রাজধানীর সায়দাবাদ এলাকায় রবিবার দুপুর ১২টা ৫৩ মিনিটে শনাক্ত হয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তার মোবাইল লোকেশন ও সম্ভাব্য রুট ধরে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে।

‎বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল ঢাকার সভাপতি ও অতিরিক্ত পরিচালক মাসুম বিল্লাহ জানিয়েছেন, আমরা সবাই নাঈমের খোঁজে আছি। তিনি তার পরিবারের একমাত্র পুরুষ সদস্য। মা, স্ত্রী, কন্যা ও ছোট বোন তার জন্য অপেক্ষা করছেন। সবাইকে অনুরোধ করছি, যদি কেউ তাকে দেখে থাকেন, অনুগ্রহ করে নিকটস্থ থানায় বা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করুন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা