× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মীরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫ ১২:৪৫ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর-২ এ গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মোটরসাইকেলে হেলমেট পরা দুই দুর্বৃত্ত ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে পুলিশ জানিয়েছে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সে সম্পর্কেও তথ্য দিতে পারেনি পুলিশ।

রবিবার (১০ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৪টার দিকে এই ঘটনাটি ঘটে বলে পুলিশ জানিয়েছে।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, মোটরসাইকেলে করে দুজন দুর্বৃত্ত গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল ছুড়ে পালিয়ে যায়। পুলিশ বলছে, সিসি ক্যামেরার ফুটেজ দেখে মোটরসাইকেলে থাকা দুজনকে শনাক্তের চেষ্টা চলছে।

বিষয়টি নিশ্চিত করে মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রোমান বলেন, ‘রাত পৌনে ৪টার দিকে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের রাস্তায় একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে কে বা কারা এমন তথ্য আমাদের কাছে এসেছে। তবে এই ঘটনায় কেউ আটক নেই আর হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে এই নাশকতার ঘটনা যে ঘটাক না কেন তাদের আইনের আওতায় আনতে আমরা ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা