× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কপ সম্মেলন ঘিরে শ্রমিকদের ১০ দফা দাবি উত্থাপন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫ ০০:৫৮ এএম

কপ সম্মেলন ঘিরে শ্রমিকদের ১০ দফা দাবি উত্থাপন

জলবায়ু পরিবর্তনজনিত কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় প্রান্তিক ও শ্রমিক শ্রেণির মানুষ। অথচ তাদের এসব ক্ষয়ক্ষতির ব্যাপারে কোনো ধরনের আলোচনা নেই আন্তর্জাতিক অঙ্গনে। এদিকে ব্রাজিলের বেলেম শহরে আগামী ১১ থেকে ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে জাতিসংঘের ৩০তম জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ৩০)। 

এ সম্মেলন সামনে রেখেই শ্রমিকদের অধিকার রক্ষায় জলবায়ু সংশ্লিষ্ট প্রতিটি ধাপে (নীতিনির্ধারণ, বাস্তবায়ন, পর্যবেক্ষণ) শ্রমিক প্রতিনিধি অন্তর্ভুক্তি করাসহ ১০ দফা দাবি জানিয়েছে শ্রমিক সংগঠনগুলো। 

রবিবার (৯ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার ফাউন্ডেশন (বিএলএফ), বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিস (বিলস) এবং মন্ডিয়াল এফএনভির সহায়তায় ন্যাশনাল অ্যালায়েন্স ফর জাস্ট ট্রানজিশন বাংলাদেশের ব্যানারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়।

বিএলএফের সাধারণ সম্পাদক শাকিল আখতার চৌধুরী শ্রমিকদের ১০ দফা দাবি তুলে ধরেন। শ্রমিকদের অন্য দাবিগুলো হলোÑ জলবায়ু অর্থায়নে শ্রমিকদের কেন্দ্রবিন্দুতে রেখে ন্যায্য অন্তর্ভুক্তীকরণ, কাজের নিরাপত্তা ও ন্যায্য রূপান্তর নিশ্চিত করা, জলবায়ু নীতিমালায় শ্রমিকদের মৌলিক অধিকার সংযুক্ত করা, সব ধরনের চুক্তিতে ন্যায্য রূপান্তর ধারা অন্তর্ভুক্ত করা, জেন্ডার-সমতা ও অন্তর্ভুক্তিমূলক রূপান্তর, স্বাধীন ‘পর্যবেক্ষণ কর্তৃপক্ষ’ গঠন, বৈশ্বিক সংহতি ও ন্যায্য দায়বদ্ধতা এবং কপ৩০-কে ‘ন্যায্য রূপান্তর বাস্তবায়ন কপ’ হিসেবে ঘোষণা করা এবং প্রতিশ্রুতির বাস্তবায়ন।

বিএলএফের সিনিয়র প্রোগ্রাম অফিসার ইয়াসিন আরাফাতের সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন বিলসের ভাইস চেয়ারম্যান এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন।

এ ছাড়া সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) যুগ্ম সমন্বয়ক আব্দুল কাদের হাওলাদার, বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ প্রমুখ। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা