× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিরপুরে এনসিপির আনন্দ মিছিল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫ ২৩:০১ পিএম

মিরপুরে এনসিপির আনন্দ মিছিল

দলের নিবন্ধন ও ‘শাপলা কলি’ প্রতীক পাওয়ায় মিরপুরের ঢাকা-১৪ আসনে আনন্দ মিছিল করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর মিরপুর-১ নম্বর সনি সিনেমা হলের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে মিরপুর জার্মান টেকনিক্যাল ইনস্টিটিউট ঘুরে সরকারি বাংলা কলেজের সামনে গিয়ে শেষ হয়। 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শাপলা কলি প্রতীকেই ভোট করবে দলটি। মিছিলে ঢাকা-১৪ আসন থেকে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবকে প্রার্থী করার আহ্বান জানান দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা ‘শাপলা- শাপলা’, 'এনসিপির মার্কা, শাপলা মার্কা', আরিফ ভাইয়ের মার্কা, শাপলা মার্কা' প্রভৃতি শ্লোগান দেন।

এনসিপির কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মনসুর বলেন, জাতীয় নাগরিক পার্টি সম্প্রতি নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পেয়েছে এবং প্রতীক ‘শাপলা কলি’ নির্ধারিত হয়েছে। এ আনন্দকে স্মরণীয় করে রাখার জন্য ঢাকা মহানগর উত্তর জোনের পক্ষ থেকে আমরা এই মিছিলের আয়োজন করেছি।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন-এনসিপির কেন্দ্রীয় সদস্য ইমরান নাঈম, মহানগর সমন্বয় কমিটির সদস্য সরদার আমিরুল ইসলাম, যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আসাদ ভূঁইয়া, এনসিপির শাহ আলী থানার প্রধান সমন্বয়কারী শফিকুল ইসলাম রানা, মিরপুর মডেল থানার প্রধান সমন্বয়কারী তানভির আহমেদ, কাফরুকের প্রধান সমন্বয়কারী সাব্বির সাকির, পল্লবী থানার প্রধান সমন্বয়কারী রেহেনা আক্তার রুমা প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা