প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫ ১৮:২৩ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৫ ১৮:৩৩ পিএম
তিতাস গ্যাসের পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামীকাল শুক্রবার (৭ নভেম্বর) সকাল ৯টা থেকে শনিবার সকাল ৭টা পর্যন্ত মোট ২২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় কড্ডা, কোনাবাড়ী, জরুন, সুরাবাড়ী, কাশিমপুর, মৌচাক, সফিপুর, চন্দ্রা, কালিয়াকৈর, শ্রীপুর, নবীনগর, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া, জিরাবো ও আশপাশের এলাকাগুলোর সকল শ্রেণির গ্রাহক গ্যাসের চাপ বা সরবরাহ বন্ধ থাকবে।
আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, রক্ষণাবেক্ষণ কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে সাময়িক এই অসুবিধা অনিবার্য। গ্রাহকদের সহযোগিতা ও সহনশীলতার জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।