× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশে প্রথম আইরিশ শিল্পীর শিল্পকর্ম প্রদর্শনী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫ ১৮:৫৫ পিএম

বাংলাদেশে প্রথম আইরিশ শিল্পীর শিল্পকর্ম প্রদর্শনী

খ্যাতনামা আইরিশ শিল্পী উনা হাইল্যান্ডের একক শিল্পকর্ম প্রদর্শনী ‘এন দুয়ানিয়ার: ভিজ্যুয়েল পয়েমস অব দ্য ডিসপসিসেড’ রাজধানীর বারিধারার গার্ডেন গ্যালারিতে উদ্বোধন করা হয়েছে। এটি বাংলাদেশের মাটিতে প্রথমবারের মতো কোনো আইরিশ শিল্পীর একক প্রদর্শনী। 

মঙ্গলবার (৪ নভেম্বর) প্রদর্শনীটির উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত কেভিন কেলি। অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশে আয়ারল্যান্ডের অনারারি কনসাল মাসুদ খান।

এই শিল্পী-আবাসন কর্মসূচি গ্যালারি কসমস ও আয়ারল্যান্ড দূতাবাসের যৌথ উদ্যোগে এটির আয়োজন করে। এর মাধ্যমে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সংলাপ ও শিল্প সহযোগিতাকে জোরদার করা।

রাষ্ট্রদূত কেভিন কেলি বলেন, উনা হাইল্যান্ড ঢাকায় তিন সপ্তাহের জন্য একটি শিল্প ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচিতে অংশ নিচ্ছেন — তিনিই প্রথম আইরিশ শিল্পী যিনি এ ধরনের কর্মসূচির জন্য বাংলাদেশে এসেছেন। তিনি ২৫ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন একজন পেশাদার ভিজ্যুয়াল আর্টিস্ট।

তিনি আরও বলেন, আমাদের ঢাকায় দূতাবাস না থাকলেও, বাংলাদেশে আমাদের দীর্ঘদিনের অংশীদারিত্ব, উন্নয়ন সহযোগিতা ও ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। আমরা চাই এ সম্পর্ক আরও গভীর হোক।

রাষ্ট্রদূত বলেন, ঢাকায় অবস্থানকালে উনা অনুসন্ধান করছেন কীভাবে শিল্প স্মৃতি, নিরাময় ও সমষ্টিগত প্রতিফলনের সঙ্গে যুক্ত হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের সৃজনশীলতার নৈতিক ও আধ্যাত্মিক শক্তি সম্পর্কিত দৃষ্টিভঙ্গি তাঁকে অনুপ্রাণিত করেছে।

রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করেন যে, এই কর্মসূচির সফলতা ভবিষ্যতে দুই দেশের শিল্পীদের মধ্যে আরও নিবিড় বিনিময়ের পথ খুলে দেবে — শুধু আইরিশ শিল্পীরা বাংলাদেশে নয়, বাংলাদেশি শিল্পীরাও আয়ারল্যান্ডে যাবেন।

মাসুদ খান বলেন, শুরুতে আমি একটু চিন্তিত ছিলাম — সময়টা যথেষ্ট হবে কিনা, সব কিছু ঠিকভাবে সম্পন্ন হবে কিনা। কিন্তু আমাদের সম্মিলিত প্রচেষ্টা আর বিশেষ করে উনার নিরলস পরিশ্রমের কারণে সব কিছু চমৎকারভাবে সম্পন্ন হয়েছে।

প্রদর্শনীটি ৫ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যালারি কসমসে চলবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা