প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫ ১৩:৫৯ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৫ ১৪:০৬ পিএম
মোহাম্মদপুরে আবাসিক ভবনের আগুন।
ঢাকার মোহাম্মদপুরের কাদেরাবাদ এলাকায় ‘হাই হেরিটেজ’ নামে একটি বহুতল আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বুধবার (৫ নভেম্বর) দুপুরে ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মোহাম্মদপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স আগুন নিয়ন্ত্রণে আসার ঘটনাটি নিশ্চিত করেছে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণও এখনো জানা যায়নি।