× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাড্ডায় তরুণ-তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫ ১৯:১০ পিএম

আপডেট : ০২ নভেম্বর ২০২৫ ১৯:১১ পিএম

প্রতিকী ছবি।

প্রতিকী ছবি।

রাজধানীর উত্তর বাড্ডার পূর্বাঞ্চল দুই নম্বর লেনের একটি বাড়ি তৃতীয় তলা থেকে মো. সাইফুল (৩০) ও মোছা. শাকিলা (২৮) নামে দুজনের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২ নভেম্বর) বিকালে বাড্ডা থানার ওসি মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চত করেন। 

তিনি জানান, উত্তর বাড্ডার পূর্বাঞ্চল দুই নম্বর লেনের তিনতলা ওই ভবনের ওপর তলায় একটি মাদরাসা ভাড়া দেওয়া আছে। নিচতলায় একটি ফ্যাক্টরি যেটি প্রায় ৮-১০ বছর ধরে বন্ধ রয়েছে। নিহত শাকিলা ওই মাদরাসায় বুয়ার কাজ ও সাইফুল কেয়ারটেকারের কাজ করত।

ওসি আরও জানান, ওই দুজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে এটি হত্যাকান্ড বলে ধারণা করা হচ্ছে। তৃতীয় তলার রুমের দরজা বাইরে থেকে বন্ধ ছিল। আত্মীয়-স্বজনের সহায়তা দরজা খুলে ভেতরে প্রবেশ করে দুজনের লাশ উদ্ধার করা হয়। তবে দুজনের সম্পর্ক কি ছিল বিস্তারিত জানা যায়নি। 

প্রাথমিকভাবে জানা যায় তারা স্বামী-স্ত্রী ছিল না। তাদের মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হচ্ছে, মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা