× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উত্তরায় জুলাই যোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫ ০০:২৬ এএম

উত্তরায় জুলাই যোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার দক্ষিণখান থেকে আরমান আহমেদ শাফিন (২৬) নামে এক জুলাই যোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার ( নভেম্বর) দুপুরে দক্ষিণখানের আদম আলী মার্কেটের পাশে একটি বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আরমান আহমেদ শাফিন উত্তরা জুলাই যোদ্ধা সংসদের আহ্বায়ক এবং উত্তরা সরকারি কলেজের প্রাক্তন ছাত্র ছিলেন

এদিকে, নিহত শাফিনের মরদেহ উদ্ধার নিয়ে রহস্য দেখা দিয়েছে। মরদেহটি সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় খাটের ওপর হাঁটু গেড়ে আছে। এমন দৃশ্যে স্থানীয়দের ধারণা, তাকে হত্যা করে মরদেহ ঝুঁলিয়ে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধারের সময় আরমানের হাঁটু বিছানার সঙ্গে লাগানো ছিল এবং তার পায়ের পাতায় আঘাতের চিহ্ন ছিল। আঘাতের ফলে তার পায়ের পাতা নীল হয়ে আছে।

এ বিষয়ে দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ (ওসি) তাইফুর রহমান মির্জা বলেন, মরদেহটি ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। এটি আত্মহত্যা নাকি অন্যকিছু, তা ময়নাতদন্তের রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে। আরমান তার বাবা-মার সঙ্গে ৮ নম্বর রেলগেট এলাকায় থাকতেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা