× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুগদায় পারিবারিক কলহের জেরে বৃদ্ধের আত্মহত্যা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫ ১৮:২৭ পিএম

প্রতিকী ছবি।

প্রতিকী ছবি।

রাজধানীর উত্তর মুগদায় পারিবারিক কলহের জেরে বাবুল মিয়া (৬৭) নামে এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (১ নভেম্বর) ভোরে ওই বৃদ্ধের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মুগদা থানার এসআই মো. সাফায়াত মুকুল জানান, আমরা খবর পেয়ে রাতে উত্তর মুগদা ওয়েসিস স্কুল গলির দেলোয়ার হোসেনের বাড়ির দোতলা থেকে বাবুল মিয়ার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।

তিনি আরও জানান, আমরা ওই বৃদ্ধের পরিবারে কাছে জানতে পেরেছি- পারিবারিক কলহের জেরে মানসিক বিষন্নতায় ভুগছিলেন তিনি। পরে নিজরুমে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

তিনি উত্তর মুগদার এশিয়া আইডিয়াল স্কুল এলাকার মৃত হিরু মিয়ার ছেলে। বর্তমানে দেলোয়ার হোসেনের বাড়ির দোতলায় থাকতেন বাবুল মিয়া

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা