× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডেমরায় নারী পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫ ২১:৫৩ পিএম

প্রতিকী ছবি।

প্রতিকী ছবি।

রাজধানীর ডেমরার দেইলা পশ্চিমপাড়া এলাকার একটি বাসা থেকে মোছা. মনিরা বেগম (২৬) নামে এক নারী পোশাক শ্রমিকে মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শনিবার (২৫ অক্টোবর) বিকাল ৪টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডেমরা থানার উপ-পরিদর্শক  (এসআই) মো. রুবেল হোসেন জানান, খবর পেয়ে ডেমরার দেইলা পশ্চিমপাড়া এলাকার একটি বাসায় গিয়ে মনিরা বেগম নামে এক নারীকে অচেতন অবস্থায় দেখতে পাই। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি আরও জানান, নিহতের গলায় একটি কালো দাগ দেখা যায়। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মরদেহ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

নিহত মনিরা বেগমের বাবা মনিরুজ্জামান জানান, আমার মেয়ে ডেমরা উর্মি গার্মেন্টসে পোশাক শ্রমিকের কাজ করত। আমি গ্রামের বাড়িতে থাকি। মেয়ের বাসার পাশের সহকর্মী ফোনে আমার স্ত্রীকে জানান, মনিরার অবস্থা খুব খারাপ, পরে আমি খবর পেয়ে ঢাকায় এসে দেখি আমার মেয়ে আর নেই। মনিরার একটি মেয়ে রয়েছে। আমার মেয়ের সঙ্গে মানিক শেখ নামে এক ছেলের সঙ্গে প্রায় আট বছর আগে বিয়ে হয়। মানিক গ্রামের বাড়িতেই থাকে। মনিরা আগে মাগুরার শ্রীপুরে একটি গার্মেন্টসে চাকরি করত। দুই বছর আগে ঢাকায় চলে আসে ও বাসায় মেয়েকে নিয়ে একাই থাকতো। আমার মেয়ের কোনো অসুখ ছিল না, সে এভাবে মরতে পারে না বলে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।

মনিরুজ্জামান আরও জানান, আমাদের গ্রামের বাড়ি মাগুরার শ্রীপুর থানার তারা উজিল গ্রামে। মনিরা ডেমরা দেইলা পশ্চিমপাড়া এলাকায় আমার নাতনিকে নিয়ে থাকতো।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা