প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫ ০০:১১ এএম
প্রতিকী ছবি।
রাজধানীর লালবাগের বেড়িবাঁধ এলাকায় রাস্তা থেকে অজ্ঞাতনামা (৬০) একব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ অক্টোবর)রাত সাড়ে ৮টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নওশাদ জানান, খবর পেয়ে লালবাগ ২৩ নম্বর ওয়ার্ডে বেড়িবাঁধ এলাকার রাস্তায় অচেতন অবস্থায় ওই বৃদ্ধকে পড়ে থাকতে দেখি। পরে আমরা তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আমরা স্থানীয় লোকের মুখে জানতে পারি নিহত ওই বৃদ্ধ ভবঘুরে প্রকৃতির ছিলেন। ধারণা করা হচ্ছে, অসুস্থতা জনিত কারণেই তার মৃত্যু হয়েছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
সিআইডি ক্রাইমসিনকে খবর দেয়া হযেছে। প্রযুক্তির সহায়তায় ওই ব্যক্তির নাম পরিচয় শনাক্ত করা যাবে বলেও জানান তিনি। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।