বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতি
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫ ২৩:৩০ পিএম
বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতি রবিবার (২৬ অক্টোবর) আলোচনাসভা ও ১৭টি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করেছে। শুক্রবার সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
‘কেমন বইমেলা চাই’ শীর্ষক আলোচনাসভাটি জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এতে প্রধান আলোচক থাকবেন সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আর ১৭টি গ্রন্থের মোড়ক উন্মোচন করবেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আলোচনায় অংশ নেবেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, গাজীউল হাসান খান, ফয়জুল লতিফ চৌধুরী ও ফয়েজ আলম।
আলোচনাসভায় সভাপতিত্ব করবেন বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি সাঈদ বারী। অনুষ্ঠান সঞ্চালনা করবেন সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হাসান।